গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০২ এএম ২০২৬
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রামের হালিশহরে জনতা ব্যাংকের এক সহকারী ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে হালিশহরের এ ব্লকের নিজ বাসা থেকে মোহাম্মদ আবুল হোসাইন (৪৬) নামে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জনতা ব্যাংকের মুরাদপুর শাখার ঋণ শাখার দায়িত্বে ছিলেন।

মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে চাপ, একটি মামলা নিয়ে দুশ্চিন্তা এবং নিজের আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন আবুল হোসাইন। পুলিশের প্রাথমিক ধারণা, অফিসের চাপ ও হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সকালে খবর পেয়ে পুলিশ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি চিঠি পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চিরকুটে আবুল হোসাইন লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আমার স্ত্রী ও দুই সন্তানকে আপনারা দেখে রাখবেন।’

চিঠিতে মুরাদপুর শাখার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের চাপের কথাও উল্লেখ করেন তিনি। সেখানে লেখা হয়েছে, ‘মুরাদপুর শাখার দায়িত্ব নেওয়ার পর থেকে নানাবিধ প্রেশার, লোন দেওয়া না দেওয়া, ফাইল আরো কত কী?’

চিরকুটে ব্যবসার বকেয়া এবং মানুষের কাছে পাওনা টাকা আদায় না হওয়ায় নিজের আর্থিক সংকটে পড়ার কথাও উল্লেখ করেছেন আবুল হোসাইন। ওই সংকটের মধ্যে গত ৪ আগস্ট স্ত্রীর নামে থাকা একমাত্র ফ্ল্যাটটিও বিক্রি করতে বাধ্য হন বলে চিঠিতে দাবি করেছেন তিনি।

২০২১ সালে ঋণ বিতরণের একটি বিষয় নিয়েও চিঠিতে লিখেছেন আবুল হোসাইন। তিনি উল্লেখ করেন, ওই ঋণ বিতরণকে কেন্দ্র করে লালদীঘি শাখার তৎকালীন ব্যবস্থাপক হিসেবে তাঁর এবং আরো তিন সহকর্মীর বিরুদ্ধে একটি সিআর মামলা করা হয়েছে। এ মামলাকে কেন্দ্র করে তিনি নিজেকে নির্দোষ দাবি করে লিখেছেন, ‘আমি নির্দোষ ও নিরপরাধ শতভাগ। এ চিন্তায় গত দুই সপ্তাহ যাবৎ আমি ঘুমাতে পারি নাই।’

চিরকুটে নিজের স্ত্রী সম্পর্কে আবুল হোসাইন লিখেছেন, ‘আমার স্ত্রীর মতো এত মমতাময়ী, দরদি স্ত্রী পাওয়া আমার সৌভাগ্য।’

আবুল হোসাইনের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে। 
সানা/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই