গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

হাসপাতালে চুরির অভিযোগের প্রতিবাদে নেতা আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৬ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
হাসপাতালে চুরির অভিযোগের প্রতিবাদে নেতা আটক
ছবি

জিহাদ সরকার রানা -ছবি আজকের প্রত্যাশা

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে চাঁদাবাজির মামলায় সেচ্ছাসেবক দলের নেতা জিহাদ সরকার রানা আটক হয়েছেন। শনিবার (৯ মে) বিকেলে হাসপাতাল চত্বর থেকে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট বিক্রয় কর্মচারী ফাতেমা ও তার স্বামী দীর্ঘদিন ধরে হাসপাতালের একটি আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন, যদিও বিধি অনুযায়ী সেখানে থাকার বৈধতা নেই। সম্প্রতি সরকারি উদ্যোগে হাসপাতাল সংস্কারের পর অকেজো আসবাবপত্র ওই কোয়ার্টারে রাখা হয়।

অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে গভীর রাতে ফাতেমা ও তার স্বামী মাহাফুজ ট্রাক এনে হাসপাতালের অকেজো আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির চেষ্টা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী, যাদের মধ্যে রানা ছিলেন, ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে তারা সরে যান।

পরবর্তীতে চুরির ঘটনা ধামাচাপা দিতে ফাতেমাকে বাদী করে রানার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে মামলার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে অভিযোগ অনুযায়ী তিনি মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেন। এ সময় উপপরিদর্শক বিদ্যুৎ চন্দ্রের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

রানার মামা ইছা হাবীব দাবি করেন, চুরির প্রতিবাদ করায় তাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, একজন টিকিট কর্মচারীর কাছে তার ভাগিনা কেন চাঁদা চাইবে—এ প্রশ্ন তুলে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, রানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সাজানো হতে পারে। তাদের অভিযোগ, হাসপাতালের কিছু কর্মচারীর যোগসাজশে চুরির একটি চক্র সক্রিয় রয়েছে। তবে বিষয়টি প্রকাশ করলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র জানান, শুক্রবার রাতে ফাতেমা বাদী হয়ে রানার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করার সময় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই