গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মশা নিধন কর্মসূচিতে কাউন্সিলরের কাঁধে স্প্রে মেশিন

Super Admin

Super Admin

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:২৫ এএম ২০২৬
মশা নিধন কর্মসূচিতে কাউন্সিলরের কাঁধে স্প্রে মেশিন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে মাসব্যাপী মশা নিধন কর্মসূচির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া এলাকার মৃধা বাড়ি ও আট বাড়ি এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।

গত ৬ মার্চ প্রতিদিনের ন্যায় নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে এলাকাজুড়ে মশা নিধন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন ময়লা-আবর্জনার স্তুপ ও জলাবদ্ধ স্থানে মশা নিধনের ওষুধ স্প্রে করতে দেখা যায়।

অভিযানের বিশেষ দিক ছিল-মশা নিধনের স্প্রে মেশিনটি নিজ কাঁধে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে কার্যক্রম পরিচালনা করা। তার এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এর আগে বড় দেওড়া মন্ডল মার্কেটস্থ বিএনপি অফিস থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচির ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতি উদ্যোগটিকে আরো অর্থবহ করে তোলে।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বড় দেওড়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি মোঃ কুদ্দুস মোল্লা, যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন, বিএনপির নেতা সাদী আবদুল্লাহ, যুবদল নেতা নজরুল ইসলাম, পারভেজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় মোঃ কুদ্দুস মোল্লা বলেন, জনস্বার্থে মোহাম্মদ আলীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ বলেন, নগর জীবনে মশার উপদ্রব একটি বড় সমস্যা। সমাজের সচেতন নাগরিকদের উদ্যোগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হলে জনসাধারণ উপকৃত হবে।

সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন বলেন, মশার উপদ্রব এখন নগরবাসীর জন্য একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে মোহাম্মদ আলীর মতো একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীর নিজ উদ্যোগে মাঠে নেমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরো বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্যান্য সচেতন মানুষদেরও অনুপ্রাণিত করবে।

মোহাম্মদ আলী বলেন, এলাকাবাসীকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। জনস্বার্থে এই মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি কর্মসূচিকে সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সানা/আপ্র/৭/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন
২৯ অক্টোবর ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন

অনাদি কুমার মণ্ডল: ইতালিতে সরাসরি পাঠানো ও ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৮...

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে
২৯ অক্টোবর ২০২৬

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীত...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শ...

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে