গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২০ এএম ২০২৬
সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
ছবি

ছবি সংগৃহীত

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন সমু চৌধুরী।

তিনি একসময় টেলিভিশন, মঞ্চ ও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। বর্তমানে অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার।

পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ঘিরে উদ্বেগ দেখা দেয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। পরিবারের পরিস্থিতি জানার পর সমু চৌধুরীর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, পরিবারের অনুমতি পাওয়ায় এবার চিকিৎসার কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। চিকিৎসা বাবদ যাবতীয় ব্যয় বহন করবে সংগঠনটি। সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি নিয়ে এবারই প্রথম উদ্যোগ নেয়নি অভিনয়শিল্পী সংঘ।

প্রায় তিন বছর আগেও অভিনেতার পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি। সে সময় গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না থাকায় তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এসি/আপ্র/২৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

চুপিসারে শুটিংয়ে মেহজাবীন
২৮ অক্টোবর ২০২৬

চুপিসারে শুটিংয়ে মেহজাবীন

টিভি নাটকে এখন আর নেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার জন্যই তিনি ছোটপর্দার কাজ থেকে দুরে...

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
২৮ অক্টোবর ২০২৬

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

জাফর পানাহি। বিশ্ব চলচ্চিত্রে প্রভাবশালী এক নাম। ২০২৫ সালে তিনি বিখ্যাত কান উৎসবে জিতেছেন স্বর্ণপাম।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে