গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭

সম্পাদক পদে মনির ও কোষাধ্যক্ষে রাফেলের প্রার্থিতা ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:০২ এএম ২০২৬
সম্পাদক পদে মনির ও কোষাধ্যক্ষে রাফেলের প্রার্থিতা ঘোষণা
ছবি

মো. আসাদুজ্জামান মনির ও বিএম আব্দুর রাফেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ সেশনের বার্ষিক নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ১৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ।

এসসিবিএ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন করে সহসভাপতি ও সহকারী সম্পাদক এবং সাতজন সদস্য।

এদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী সমিতির এই নির্বাচনের রেশ ছড়িয়ে যায় জাতীয় রাজনীতিতেও। তাই দেশের বড় রাজনৈতিক দলগুলো এ নির্বাচনকে অত্যন্ত ‘মর্যাদা’র বলেও মনে করে। ফলে এবারের নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থিতা ঘোষণা করে চলেছেন।

প্রার্থিতা ঘোষণাকৃত একজন হলেন সাবেক ছাত্রনেতা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রিয় মুখ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল  ও ফরিদপুরের কৃতিসন্তান মো. আসাদুজ্জামান মনির। তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই- যেখানে বাইরের কারো হস্তক্ষেপ থাকবে না। বারের গৌরব ফিরিয়ে আনার জন্য নির্বাচন করছি। আমরা আইনজীবীরা সবাই সবাইকে চিনি। আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে; কারো কাছে মাথা নত করবে না।’

প্রার্থিতা ঘোষণাকৃত আরেকজন হলেন সাবেক ছাত্রনেতা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল  বিএম আব্দুর রাফেল। তিনিও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিয়মিত প্র্যাকটিশনার। বিগত সময়ে সব সময় আইনজীবীদের পাশে থেকেছি। তারা আমাকে পছন্দ করেন। তারাই আমার শক্তি। আশা করছি, ওই ভোটশক্তি আমাকে বিজয়ী করবে।’

সর্বশেষ ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা সভাপতিসহ চারটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সম্পাদকসহ বাকি ১০টি পদে জয় পান। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগপন্থি আইনজীবী নেতারা এসসিবিএ কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করেন। এরপর ২০২৪ সালের ১৮ আগস্ট এসসিবিএর একটি অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বিএনপিপন্থি আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক মনোনীত করা হয়। পরে ব্যারিস্টার কাজল দায়িত্ব নেননি এবং সহকারী সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

আপ্র/কেএমএএ/২২.০২.২৬

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
০১ জুলাই ২০২৬

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশ...

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
০১ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিয...

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
৩০ জুন ২০২৬

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার অভিযোগের মামলায় সা...

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড
০১ জুলাই ২০২৬

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় আট অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই