গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি
ছবি

সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন

সাতক্ষীরা জেলাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর স্থানীয় এক ছাত্রদল নেতা খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিটি সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রেরণ করেছেন তিনি।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় সম্বোধন করে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন লিখেছেন- সাতক্ষীরা জেলাজুড়ে জুয়া ও মাদক বর্তমানে ভয়াবহ মাত্রায় বিস্তার লাভ করেছে। এর কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে এবং সমাজের শান্তি ও শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে।

দুঃখজনক হলেও সত্য, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম পর্যাপ্ত তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন-আমরা বিনীতভাবে আপনার কাছে আবেদন জানাই- সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করতে অবিলম্বে দৃঢ়, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন।  সাতক্ষীরার ভবিষ্যৎ প্রজন্ম, ছাত্র-যুবক এবং সমাজের শান্তি ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করুন।

সাতক্ষীরার গুরুত্ব উল্লেখ করে লিখেছেন-সাতক্ষীরা, যা বিশ্বে ‘গ্রীন ম্যানগ্রোভ’ এবং ‘হোয়াইট গোল্ড’ বা ‘সাদা সোনা’ নামে পরিচিত, তার শান্তি, সুনাম ও সামাজিক মর্যাদা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব।

সমৃদ্ধ জেলা গড়ার ডাক দিয়ে সাতক্ষীরাবাসীকে এক্যবদ্ধভাবে এগিয়ে আসায় জোর দিয়ে তরুণ এই নেতা লিখেছেন-প্রিয় সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাই-দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জুয়া-মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসুন। আমরা আশা করি প্রশাসনও এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
সবশেষে লিখেছেন-আপনার সদয় মনোযোগ ও দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ থাকবো।
সানা/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই