গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

প্রেমের ফাঁদে ব্ল্যাকমেল, হানিট্রাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
প্রেমের ফাঁদে ব্ল্যাকমেল, হানিট্রাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
ছবি

গত শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী -ছবি পুলিশের সৌজন্যে

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী। গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) ও সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। পুলিশের ভাষ্য, আবদুর রহমান চক্রটির মূল হোতা। তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, তিনটি ফাঁকা চেক ও একটি নির্যাতনের বেল্ট উদ্ধার করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে কৌশলে তাঁদের নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকতেন চক্রের অন্য সদস্যরা।

ভুক্তভোগীরা সেখানে পৌঁছালে তাঁদের জিম্মি করে ভয়ভীতি দেখানো ও শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করতেন চক্রের সদস্যরা। একবার টাকা দেওয়ার পরও ভুক্তভোগীরা রেহাই পেতেন না। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্ল্যাকমেল করে তাঁদের কাছে আবারো টাকা দাবি করা হতো।

পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রের সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করতেন। তাঁরা ভুয়া নামে নিবন্ধিত সিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতেন।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রতারণা বা ব্ল্যাকমেলের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শও দিয়েছে সংস্থাটি।

সানা/কেএমএএ/আপ্র/২৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সাংসদ আব্দুল মান্নান কারাগারে
২৫ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সাংসদ আব্দুল মান্নান কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠ...

জুলাই গণঅভ্যুত্থানের ৭ মামলায় ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন
২৫ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ৭ মামলায় ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি আলোচিত মামলার রা...

অপ্রতিম হত্যা মামলায় চারজনের নামে অভিযোগপত্র
২৩ অক্টোবর ২০২৬

অপ্রতিম হত্যা মামলায় চারজনের নামে অভিযোগপত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩...

জুলাই আন্দোলনে আহতের মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
২৩ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলনে আহতের মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগে করা একটি মামলার তদন্তে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই