গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিত্যদিনের। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মধ্য দিয়ে দেশের ড্রামাপ্রেমীদের হৃদয়ে নতুন করে দোলা দিয়েছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান জুটি। 

সেই রেশ কাটার আগেই দেশের বিলাল-ভক্তদের জন্য এল এক অবিশ্বাস্য খুশির খবর! খুব শিগগিরই ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন ললিউডের এই জনপ্রিয় তারকা। শুধু তা-ই নয়, প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার ও সরাসরি সাক্ষাতের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি অনুরাগীরা। 

আসন্ন চার দিনের এক সংক্ষিপ্ত সফরে আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিলাল আব্বাস খানের। 

মূলত ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এর বিশেষ অতিথি হিসেবে অংশ নিতেই তার এই বাংলাদেশ আগমন। 

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ‘গুলশান শুটিং ক্লাব’-এ আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ উৎসব। মেলায় পাকিস্তানের ঐতিহ্যবাহী লাইফস্টাইল, বিবাহ সংস্কৃতি ও জিভে জল আনা নানা সুস্বাদু খাবারের পশরা সাজানো হবে।


উৎসবটি ৪ নভেম্বর থেকে শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে এই সময়ে গুলশান শুটিং ক্লাবের নির্ধারিত প্রদর্শনীতে অংশ নিয়েই ভক্তরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার ও তার সঙ্গে মুহূর্ত উদযাপনের সুযোগ পাবেন। 

 

ললিউডের অন্যতম শীর্ষ এই তরুণ তুর্কির আগমন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। প্রিয় তারকাকে বাস্তবে দেখতে ও একনজর চোখ জুড়াতে ভক্তদের ভিড় প্রদর্শনী প্রাঙ্গণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন নেটিজেনরা।

ডিসি/আপ্র/২৫/১০/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল
২৫ অক্টোবর ২০২৬

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেট...

বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের
২৫ অক্টোবর ২০২৬

বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটেনি এখনও। এমন আবহে বড় সিদ্ধান্ত নিল...

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
২৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই