গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০২ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটেনি এখনও। এমন আবহে বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় এই অভিনেতা। মুম্বাইয়ে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। 

 

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পশ্চিম মুম্বাইয়ের খার এলাকায় ফ্ল্যাটটি ৯ কোটি রুপিতে বিক্রি করেছেন অভিনেতা। তবে গুলিকাণ্ডের সঙ্গে এই সম্পত্তি বিক্রির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি। 

 

রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের শেয়ার করা নথি অনুযায়ী, খার পশ্চিমের রুস্তমজী প্যারামাউন্ট আবাসন প্রকল্পের নবম তলায় রয়েছে ফ্ল্যাটটি। গত ২২ অক্টোবর এর বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। 

২০১৮ সালে ডেভেলপার কিস্টোন রিয়েলটরস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৭ কোটি ৬১ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন টাইগার। এবার সেটি বিক্রি করলেন ৯ কোটি রুপিতে। এদিকে, টাইগারের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। 

 

এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিতে টাইগার অক্ষত থাকলেও আহত হয়েছেন তার গাড়িচালক ও কাছাকাছি থাকা একটি অটোরিকশার চালক। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ডিসি/আপ্র/২৫/১০/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল
২৫ অক্টোবর ২০২৬

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেট...

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস
২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস

পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিত্যদিনের। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মধ্...

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
২৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই