গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে এমন সাফল্য পেয়েছে, যা পেছনে ফেলেছে ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো আলোচিত সিনেমাকেও। ইন্ডাস্ট্রির লোকজন ছবিটির সাফল্যকে অবিশ্বাস্য বলছে।


গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘প্রেমাদা উরালি’ মূলত রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা। এর কেন্দ্রে রয়েছে এক বাবা ও ছেলের পরিবার। সেখানে এক আধুনিক পুত্রবধূর আগমন বদলে দেয় পরিবারের চেনা চিত্র। সামাজিক রীতিনীতির বিরুদ্ধে এক নারীর সংগ্রামও উঠে এসেছে গল্পে। গ্রামের সাধারণ মানুষের আবেগ ও দৈনন্দিন জীবনের সঙ্গে গল্পটির মিল থাকায় দর্শকদের মধ্যে সিনেমাটি সাড়া ফেলেছে। 

তবে সাফল্যের এই পথ সহজ ছিল না। সিনেমাটির চিত্রগ্রাহক রাজকান্ত এসকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রচার ও মুক্তির জন্য মাত্র ১৫ লাখ রুপির সহায়তা চেয়ে বড় প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরেছিলেন তারা। কিন্তু কেউই তাদের পাশে দাঁড়াননি। অথচ সিনেমাটি সফল হওয়ার পর সেই প্রযোজকদের অনেকেই এখন পরিচালকের সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান রাজকান্ত।বাজেটের সীমাবদ্ধতায় শুটিংয়ের সময়ও নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে নির্মাতাদের। 


শতাধিক কলাকুশলীর থাকার জন্য ভালো হোটেলের ব্যবস্থা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত একটি সাধারণ মিলনায়তন ভাড়া করে সেখানেই মেঝেতে ঘুমাতে হয়েছে তাদের। তবে পরিচালক মনোজ কুমারের নিজ গ্রামে শুটিং হওয়ায় স্থানীয় বাসিন্দারা নানাভাবে সহযোগিতা করেছেন।সিনেমাটির প্রচারেও ছিল ব্যতিক্রমী উদ্যোগ। 

বড় কোনো প্রচার অনুষ্ঠান আয়োজনের সামর্থ্য না থাকায় কর্ণাটকের অটোরিকশার পেছনে ১০ হাজার রেডিয়াম স্টিকার লাগানোর ব্যবস্থা করেন পরিচালক। পাশাপাশি বিয়ের আমন্ত্রণপত্রের আদলে কার্ড ছাপিয়ে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেন তারা।


উদ্দেশ্য ছিল একটাই- দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখতে উৎসাহিত করা।মুক্তির আগে শেষ মুহূর্তে অনেক প্রেক্ষাগৃহের মালিক শো বাতিল করলেও এখন চিত্র পুরোপুরি বদলে গেছে। মুক্তির ২৯তম দিনেও সিনেমাটির সাত শর বেশি শো চলছে বলে জানা গেছে। 

 

দর্শকদের চাপে প্রেক্ষাগৃহগুলোতে অতিরিক্ত চেয়ার ও কার্পেটের ব্যবস্থা করতে হচ্ছে। শুরুতে প্রত্যাখ্যান, অর্থসংকট আর নানা প্রতিকূলতার মুখে পড়লেও শেষ পর্যন্ত দর্শকদের ভালোবাসায় সাফল্যের মুখ দেখেছে ‘প্রেমাদা উরালি’। স্বল্প বাজেটের এই সিনেমার সাফল্য আবারও দেখিয়ে দিল, বড় আয়োজন কিংবা বিপুল প্রচার ছাড়াও দর্শকের মন জয় করা সম্ভব।

ডিসি/আপ্র/২৫/১০/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস
২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আসছেন বিলাল আব্বাস

পাকিস্তানি নাটক নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিত্যদিনের। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের মধ্...

বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের
২৫ অক্টোবর ২০২৬

বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটেনি এখনও। এমন আবহে বড় সিদ্ধান্ত নিল...

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
২৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই