গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৯ এএম ২০২৬
ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ছবি

ছবি সংগৃহীত

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনসংখ্যার জটিল সমীকরণে সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

নতুন সরকার গঠন অথবা পরবর্তী নির্বাচন হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। ইসরায়েলের সাংবিধানিক বিধি অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কোনো মেয়াদ নেই।

নির্বাচনে কোনো দল বা জোট বিজয়ী হওয়ার পর সংশ্লিষ্ট নেতারা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেখানে সরকারপ্রধান হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণের পর সম্ভাব্য প্রধানমন্ত্রীকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দেওয়া হয়।

বিজয়ী দল বা জোটের নেতারা নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যেও ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহুই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

তবে এমন পরিস্থিতির সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেও ইহুদি ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাওয়ায় তাঁকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা ক্ষীণ হয়েছে।

নেসেটে আসন নিয়ে জটিল সমীকরণ

বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি, অতি ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এসব দলের উল্লেখযোগ্য সমর্থন ছাড়া আইজেনকোটের ক্ষমতায় আসার বাস্তবসম্মত পথ নেই। তবে অনেক ইহুদি রাজনৈতিক নেতা আরব ইসরায়েলি দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

ভোট গণনা অব্যাহত থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে। তবে নেতানিয়াহুবিরোধী মধ্য-বাম থেকে কট্টর ডানপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকোটের জোট নির্বাচনের আগে বিভিন্ন জরিপে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছিল, সে অনুযায়ী ফল করতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের হাতেও থাকবে ক্ষমতা

সরকার গঠনের আলোচনা চলাকালে এবং সম্ভবত আগামী বছরের পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ধরনের সরকারের ওপর কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তাদের হাতে থাকে।

এমনকি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ইরানের সঙ্গে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়েও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা সাধারণ সরকারের মতোই। তবে এ ধরনের সরকারের ওপর সংযম প্রদর্শনের দায়িত্ব থাকে এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হয়।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৯/১০/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
২৮ অক্টোবর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক...

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
২৮ অক্টোবর ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে