গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
ছবি

ছবি সংগৃহীত

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের কম্পাউন্ড নারী দল। বুধবার ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন বাংলাদেশের তিন আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনালের শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন বাংলাদেশের মেয়েরা। চারটি রাউন্ডেই কাজাখস্তানের চেয়ে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করেন তাঁরা।

প্রথম রাউন্ডে বাংলাদেশ ৫৭ পয়েন্ট অর্জন করে। বিপরীতে কাজাখস্তানের সংগ্রহ ছিল ৫৫ পয়েন্ট। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আবারও ৫৭ পয়েন্ট পায়, আর কাজাখস্তান পায় ৫২ পয়েন্ট। তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আরচাররা ৫৮ পয়েন্ট অর্জন করেন। এ রাউন্ডে কাজাখস্তানের সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট।

শেষ রাউন্ডেও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখেন বাংলাদেশের তিন আরচার। তাঁরা ৫৮ পয়েন্ট অর্জন করে জয় নিশ্চিত করেন। কাজাখস্তান শেষ রাউন্ডে পায় ৫৭ পয়েন্ট।

চার রাউন্ড শেষে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট। অন্যদিকে কাজাখস্তানের সংগ্রহ ২২০ পয়েন্ট। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশের নারী দল।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আরচারদের অগ্রগতির আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকল এই সাফল্য। ফাইনালে চাপের মধ্যেও লক্ষ্যভেদে নির্ভুলতা ও ধারাবাহিকতা বজায় রেখে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
২৮ অক্টোবর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬
২৮ অক্টোবর ২০২৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। ...

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
২৮ অক্টোবর ২০২৬

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবু...

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। তীব্র গরমে মৃত্যুর পাশাপাশি খরা, অতিবৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে