গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৩ এএম ২০২৬
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ১০
ছবি

ছবি সংগৃহীত

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা নির্ধারণের কাজ চলছিল।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনকে উঁচু রেলপথের ওপর দেখা গেছে। রেললাইনের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহতদের আশ্রয়ের ব্যবস্থা করতে শহর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিরোধী পিপলস পার্টিও তাদের সব নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথ রক্ষণাবেক্ষণে বিনিয়োগের পর্যাপ্ততা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
২৮ অক্টোবর ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ...

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
২৮ অক্টোবর ২০২৬

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবু...

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। তীব্র গরমে মৃত্যুর পাশাপাশি খরা, অতিবৃ...

উগান্ডায় ৩৮ জনকে হত্যার পর খাওয়ার অভিযোগ
২৮ অক্টোবর ২০২৬

উগান্ডায় ৩৮ জনকে হত্যার পর খাওয়ার অভিযোগ

উগান্ডায় মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ বছরে ৩৮ জনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে