গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২২ এএম ২০২৬
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে স্বীকার করার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই ডিফেন্ডার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, ফাইনালে অস্বাভাবিক কিছু ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন নানা বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়লেও সেসব নিয়ে ভাবতে চান না তাঁরা।

রোমেরোর ভাষায়, ‘ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এমন জায়গা, যেখানে কেউ কিছু একটা লিখলেও তা ছড়িয়ে পড়ে। স্পেন ভালো খেলেছে, আর আমরা কোনোমতে টিকে ছিলাম। পুরো বিশ্বকাপই শারীরিকভাবে আমাদের জন্য কঠিন ছিল। অনেকেই পুরোপুরি ফিট ছিলাম না।’

আর্জেন্টিনার অধিনায়ক সতীর্থদের চোটের বিষয়টিও তুলে ধরেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, লিয়ান্দ্রো পারেদেসের পাঁজরের হাড় ভাঙা ছিল। লিসান্দ্রো মার্তিনেজ ও নাহুয়েল মলিনাও চোটে ভুগেছেন। নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট ছিলেন না। এ ছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভাঙা ছিল বলেও জানান তিনি।

ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকেই অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় ভুগছিলেন রোমেরো। চোটের কারণে নিয়মিত অনুশীলনও করতে পারেননি তিনি। এ প্রসঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ফাইনালের আগে প্রায় কোনো দিনই অনুশীলন করতে পারিনি। কয়েকটি ওষুধ ও একটি ইনজেকশন নিয়ে কোনোমতে খেলতে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমার শরীর আর সইতে পারেনি।’

বিশ্বকাপ শুরুর আগেও হাঁটুর চোট নিয়ে শঙ্কায় ছিলেন রোমেরো। সেই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনি তাঁর ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পারাকে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন এই ডিফেন্ডার।

ফাইনালের পর ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে রোমেরো স্পষ্ট করে বলেন, ‘আমরা এসব অর্থহীন বিষয়ে জড়াই না। গত ছয়-সাত বছর জাতীয় দলের সঙ্গে থেকে আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রথম শ্রেণির ১১ হাজার রানে তৃতীয় বাংলাদেশি মুমিনুল
২৮ অক্টোবর ২০২৬

প্রথম শ্রেণির ১১ হাজার রানে তৃতীয় বাংলাদেশি মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ২৮ রান করেই সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। তবে ছোট এই ইনিংসেই প্রথম শ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
২৮ অক্টোবর ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে...

ইয়ামাল-এমবাপেকে হারিয়ে ব্যালন দ’র কেইনের
২৭ অক্টোবর ২০২৬

ইয়ামাল-এমবাপেকে হারিয়ে ব্যালন দ’র কেইনের

ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে অসাধারণ এক স্বীকৃতি পেলেন হ্যারি কেইন। লামিন...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’
২৭ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে