গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

উগান্ডায় ৩৮ জনকে হত্যার পর খাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২০ এএম ২০২৬
উগান্ডায় ৩৮ জনকে হত্যার পর খাওয়ার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

উগান্ডায় মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশটির সামরিক প্রধান জেনারেল কাইনেরুগাবা এ তথ্য জানিয়েছেন। তিনি অভিযুক্তকে উগান্ডার ইতিহাসের অন্যতম নৃশংস ধারাবাহিক খুনি ও নরখাদক হিসেবে বর্ণনা করেছেন। অভিযুক্তের প্রকাশ্যে বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেনারেল কাইনেরুগাবা লেখেন, দেশের নাগরিকদের আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে নিরাপত্তা বাহিনী ভয়ংকর মুজুরিজি মোসেসকে গ্রেফতার করেছে। তার অভিযোগ, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে উগান্ডার মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় ৩৮ জনকে হত্যা করে খেয়েছে মোসেস। এ অপরাধের জন্য তার প্রকাশ্যে বিচার করা হবে।

পরিবারকে লক্ষ্য করে হামলার অভিযোগ

বছরের পর বছর ধরে ধারাবাহিক নৃশংস হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে মোসেসের বিরুদ্ধে। স্থানীয় তদন্তকারীদের দাবি, তিনি পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানাতেন। মানুষের বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালাতেন।

সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটিতে মোসেসের সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে ঢুকে সেখানে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে।

অন্য কিছু ঘটনায় সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে শিকারকে প্রলুব্ধ করার পর হত্যা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আগেও গ্রেফতার হয়েছিলেন মোসেস

অতীতে কয়েকবার মোসেসকে গ্রেফতার করা হলেও তিনি পালিয়ে যান অথবা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পেয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গ্রেফতারের পর কর্তৃপক্ষ তার বাড়ি থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ ছাড়া ওই অঞ্চলে অমীমাংসিত নিখোঁজ ও হত্যাকাণ্ডের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসব ঘটনার সঙ্গে মোসেসের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত আসে, তা এখনো জানা যায়নি।

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। তীব্র গরমে মৃত্যুর পাশাপাশি খরা, অতিবৃ...

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
২৮ অক্টোবর ২০২৬

‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিরোধী নেত...

২১ লাখ অনুসারী, ভোট পেলেন মাত্র ৩৩টি
২৮ অক্টোবর ২০২৬

২১ লাখ অনুসারী, ভোট পেলেন মাত্র ৩৩টি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী থাকলেই যে বাস্তবে মানুষের সমর্থন পাওয়া যায়, তার নিশ্চয়তা...

রাজনৈতিক অস্তিত্বের কঠিন পরীক্ষায় নেতানিয়াহু
২৮ অক্টোবর ২০২৬

রাজনৈতিক অস্তিত্বের কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

ইসরায়েলের সাধারণ নির্বাচনে মঙ্গলবার ভোট দিচ্ছেন দেশটির নাগরিকেরা। প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ, ২০২৩...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে