গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪০ এএম ২০২৬
রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
ছবি

ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

অর্থাভাবে আটকে যাচ্ছিল চিকিৎসা, সরকারি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার
২৮ অক্টোবর ২০২৬

অর্থাভাবে আটকে যাচ্ছিল চিকিৎসা, সরকারি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার

ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিল ১৬ বছর বয়সী ইকরামুল মোল্লা। এক মাস ওষুধ খেয়েও ব্যথা...

সরকারি জমি দখল করে করাতকল, মির্জাপুরে উচ্ছেদ অভিযান
২৮ অক্টোবর ২০২৬

সরকারি জমি দখল করে করাতকল, মির্জাপুরে উচ্ছেদ অভিযান

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে পরিচালনা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজ...

কিশোরগঞ্জে কৃষি, পর্যটন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়
২৮ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে কৃষি, পর্যটন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও...

সকালে রান্না করা ভাত বিকেলেই নষ্ট, ১৫ টাকার চাল নিয়ে অভিযোগ
২৮ অক্টোবর ২০২৬

সকালে রান্না করা ভাত বিকেলেই নষ্ট, ১৫ টাকার চাল নিয়ে অভিযোগ

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘হামরা গরিব মানুষ। সরকার ১৫ টাকা কেজি দরে চাউল দেয়, য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে