গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২০ এএম ২০২৬
ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
ছবি

ছবি সংগৃহীত

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে হুতিদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে।

সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হচ্ছিল বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।

এর আগে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে জরুরি সতর্কবার্তা জারি করেন। এতে বিমানবন্দরে অবস্থানরত সব কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ইয়াহিয়া সারে দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবরের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই বিমানে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে কার্গো বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগ এবং বিস্ফোরণের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

এসি/আপ্র/২৮/১০/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
২৮ অক্টোবর ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬
২৮ অক্টোবর ২০২৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। ...

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
২৮ অক্টোবর ২০২৬

নাগরিকত্ব ছাড়াই যুক্তরাষ্ট্রে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবু...

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখ ৪০ হাজারের বেশি মৃত্যু

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। তীব্র গরমে মৃত্যুর পাশাপাশি খরা, অতিবৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে