গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ
ছবি

ছবি সংগৃহীত

গত ৪ অক্টোবর ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর কয়েক সপ্তাহের ব্যবধানে এবার পরিবহণ, মজুত ও বিপণন ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরে এলপিজির দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিলিন্ডারের দাম আবারো বাড়বে কি না, তা নির্ধারণে গণশুনানিতে বসছে বিইআরসি।

সরকারি ও বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দর সংশোধনের প্রস্তাব নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে এলপিজি বোতলজাতকরণ, মজুত ও বিক্রির বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের প্রস্তাবিত ব্যয় এবং লভ্যাংশের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উত্থাপিত অতিরিক্ত ব্যয়ের দাবি বিবেচনায় নিয়ে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম পুনর্র্নিধারণের বিষয়টি বিশ্লেষণ করবে কমিশন।

এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিইআরসি। ওই সিদ্ধান্তে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। পাশাপাশি সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়। সে সময় প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১৫৩ টাকা ৬ পয়সা।

একই সিদ্ধান্তে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করে কমিশন।

৪ অক্টোবর নির্ধারিত দরে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা করা হয়। এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়।

বড় আকারের সিলিন্ডারের ক্ষেত্রে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সানা/আপ্র/২৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ, ইসি সচিব জানালেন সুষ্ঠু হবে
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ, ইসি সচিব জানালেন সুষ্ঠু হবে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নি...

উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাত দখল, আবার অভিযানে ডিএনসিসি
২৯ অক্টোবর ২০২৬

উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাত দখল, আবার অভিযানে ডিএনসিসি

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে আবার দোকান বসানোর প্...

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের
২৯ অক্টোবর ২০২৬

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর নথি জব্দের আদেশ দি...

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী
২৮ অক্টোবর ২০২৬

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

সমুদ্রবন্দর ও বিমানবন্দর টার্মিনাল নির্মাণেও সহযোগিতা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে