গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২০ এএম ২০২৬
চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি (২২) ও তার সহযোগী রাজু শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে সড়কের একটি কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে রাতুল সিকদার অমির বিরুদ্ধে। একই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়। মামলাটি তদন্তের ভিত্তিতে বুধবার সকালে সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে রাতুল সিকদার অমি ও রাজু শেখকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর আসামি রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।

পুলিশ আরো জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা...

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের
১৭ সেপ্টেম্বর ২০২৬

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের

বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 44 মিনিট আগে