গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫২ এএম ২০২৬
উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন
ছবি

উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার বিকেলে চুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি -ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে চুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান, ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। তাঁদের একমাত্র দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।

আন্দোলনের কারণে মঙ্গলবার চুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। প্রশাসনিক ভবনেও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা শাখা ও চিকিৎসাসেবা জরুরি ও মানবিক সেবার স্বার্থে কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, বুধবার সকাল থেকে উপাচার্য ভবনের সামনে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলবে। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মাত্র ৫৬ দিন আগে, গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

সোমবার নতুন উপাচার্য নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে হল থেকে বেরিয়ে ছাত্রীরাও মিছিলে যোগ দেন। রাত ১২টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে আবারো বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। চুয়েটের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে শুরু করেন শাটডাউন কর্মসূচি। এ সময় আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তাঁরা।

এরপর বেলা দেড়টার দিকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম ক্যাম্পাসে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা চুয়েটের মূল ফটকের তালা খুলে দেন। এক শিক্ষার্থী বলেন, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের সময় তাঁরা তাঁকে সালাম দিয়েছেন এবং তিনিও সালামের জবাব দিয়েছেন। তিনি গাড়িতে ছিলেন; তবে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
সানা/আপ্র/২২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন

কুড়িগ্রামে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা, থেরাপি, পরীক্ষা, পরামর্শ ও...

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির ক...

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে ভ্যানচালক রবিউলের চোখে...

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে
২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে

গ্রাম আদালত যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি বিশ্বাস ও আস্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে