গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিশোর অপরাধ দমনে চট্টগ্রামে বিশেষ অভিযান, আটক ৪৪৫

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
কিশোর অপরাধ দমনে চট্টগ্রামে বিশেষ অভিযান, আটক ৪৪৫
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থান এবং কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় চালানো এ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৪৪৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। এ সময় ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরো ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে আটক করা হয় ৪৪৫ জনকে।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না, সেসব বিষয়ে নজর রাখার জন্য তাঁদের বলা হয়।

পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশ, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/২৮/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চা...

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
২৮ সেপ্টেম্বর ২০২৬

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে