গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭
ছবি

ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী উফারমারা গ্রামের মো. ফাতুল মিয়া (৩৫), মো. মোস্তাকিম (৩৮) ও আনোয়ার হোসেন (২০) এবং একই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মো. নুর আমিন (৩০)।

আহত ব্যক্তিদের মধ্যে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকার মো. বাদশা (৫৫) ও জাফর উদ্দিন (৬০), গুড়িয়াটারী উফারমারা গ্রামের মো. দিপু মিয়া (৩০), মো. মিশন মিয়া (২০) ও সাইফুল ইসলাম (৩২) এবং ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আইনুল হক (৩৫) রয়েছেন। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লিখিত কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৮/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
২৮ সেপ্টেম্বর ২০২৬

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের মা...

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক
২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে