গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
ছবি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার পাশাপাশি গুজব কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

এসপি মো. মাসুদ আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পূজা উদযাপন পরিষদের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে বলেন এসপি মাসুদ আলম।

সভায় নারী ভক্তদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, কোনো ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ।

শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

সানা/কেএমএএ/আপ্র/৪/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে