গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার স্বজন ও স্থানীয়দের ধারণা, পেট্রল ছিটিয়ে ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বদু মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজাবাড়ি ইউনিয়নের খাসপাড়া এলাকায় বসবাস করতেন।

নিহতের বাবা বদু মিয়া ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিরোধপূর্ণ জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি পাহারা দেওয়ার জন্য টিনশেডের একটি ঘর করা হয়েছে। ঘরটি দিনে তালাবদ্ধ থাকে এবং রাতে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ঘটনার রাতে তিনি রাজেন্দ্রপুর বাজারে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘরটি দাউদাউ করে জ্বলছে। ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে দেলোয়ারকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

হুরমত আলী শেখ আরো জানান, ঘরের ভেতরে পেট্রল ও কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া গেছে। তার ধারণা, পেট্রল ছিটিয়ে পরিকল্পিতভাবে ঘরে আগুন দেওয়া হয়েছে। তবে নিহত যুবক কীভাবে ওই ঘরে গেলেন, তা তিনি বলতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে। ঘটনার মূল কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সানা/কেএমএএ/আপ্র/৪/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা
০৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে কিশোররা

একেএম ফজলুল হক: বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কথায় কথায় মারামা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে