গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

রাজৈরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা, প্রতিমন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ১৮:০৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
রাজৈরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা, প্রতিমন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

অনাদি কুমার মন্ডল: মাদারীপুরের রাজৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু। অনুষ্ঠানে গীতা পাঠ করেন পঙ্কজ মন্ডল।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) কুতুব উদ্দিন, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন ফকির, রাজৈর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শুম্ভ নাথ পান্ডে, রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব ঘোষ ও সদস্য সচিব সঞ্জীব দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন কদমবাড়ি পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভাবেন সরকার ও সদস্য সচিব সঞ্জীত বিশ্বাস, বাজিতপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অবনীভূষণ মন্ডল এবং আমগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে অধ্যাপক রসরাজ চৌধুরী ও ঝুমুর মজুমদার।

সভায় উপজেলার ২৭০টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তাদের বক্তব্যে জানানো হয়, এবারের দুর্গাপূজায় প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ রয়েছে। পূজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।

বক্তারা বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের অশ্লীল নৃত্য ও মদ্যপান করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে ডিজে বাজানো থেকেও বিরত থাকতে হবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ
০৯ অক্টোবর ২০২৬

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপ...

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ
০৯ অক্টোবর ২০২৬

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নে...

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই