গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

রং-তুলির আঁচড়ে দুর্গার রূপ, তারাগঞ্জে ৬৩ মণ্ডপে প্রস্তুতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
রং-তুলির আঁচড়ে দুর্গার রূপ, তারাগঞ্জে ৬৩ মণ্ডপে প্রস্তুতি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কয়েক দিনের মধ্যেই ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও দেবীর আরাধনায় মুখর হয়ে উঠবে মণ্ডপগুলো। উৎসবকে ঘিরে প্রতিমা শিল্পী ও কারিগরেরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। রং-তুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেবী দুর্গাসহ অন্য দেব-দেবীর প্রতিমা।

তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬৩টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা ঘনিয়ে আসায় প্রতিটি মণ্ডপ ও মৃৎশিল্পীদের কারখানায় চলছে প্রতিমার রঙের চূড়ান্ত কাজ। মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রাথমিক কাঠামো তৈরির কাজ শেষ করে শিল্পীরা এখন দেবী দুর্গা, মহিষাসুর, লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর প্রতিমায় শেষ তুলির আঁচড় দিচ্ছেন। পাশাপাশি দেবীর বাহন সিংহসহ অন্যান্য দেব-দেবীর বাহনের রূপ ফুটিয়ে তোলার কাজও চলছে।

মৃৎশিল্পীরা জানান, কাঠ, খড় ও মাটি দিয়ে প্রতিমার প্রাথমিক কাঠামো তৈরি থেকে শুরু করে পূর্ণাঙ্গ রূপ দিতে অনেক পরিশ্রম ও সময় লাগে। পূজার সময় যত ঘনিয়ে আসছে, নির্ধারিত সময়ের মধ্যে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে তাঁদের ব্যস্ততাও তত বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা কাজ করছেন, যাতে প্রতিমায় মায়ের রূপ নিখুঁত ও প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কুমারেশ রায় বলেন, “প্রশাসন ও স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের পূজা আয়োজনের মূল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও প্রতিটি মণ্ডপে অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।”

নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে বিশেষ নজরদারি থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ, নান্দনিক প্যান্ডেল সাজানো ও আলোকসজ্জার প্রস্তুতি। সব মিলিয়ে তারাগঞ্জজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবীর আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। শিল্পীদের রং-তুলির ছোঁয়ায় সেই আনন্দ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব...

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা
০৯ অক্টোবর ২০২৬

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা

মোস্তফা কাদের, বরগুনা: বরগুনা শহরতলীর দক্ষিণ মনসাতলী এলাকার পূর্ব ধুপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প...

আদালত ও থানায় গিয়েও মেলেনি সুরাহা, জমি নিয়ে বিরোধে ক্ষোভ
০৯ অক্টোবর ২০২৬

আদালত ও থানায় গিয়েও মেলেনি সুরাহা, জমি নিয়ে বিরোধে ক্ষোভ

মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী বড়বাড়ি এলাকায় জমির সীম...

মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ গ্রেফতার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ গ্রেফতার

মিজানুর রহমান, মাগুরা: মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই