গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৭ এএম ২০২৬
সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত
ছবি

ছবি সংগৃহীত

জেলা প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংস্কৃতিক মানুষের মনকে উৎফুল্ল ও বিকশিত করে । সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। তিনি বলেন, এক সময় খুলনা নগরীর মোরে মোড়ে গান-বাজনা, আবৃত্তি, অভিনয় নিয়ে প্রানবন্ত থাকতো,আজ সেই নগরী বন্ধতারূপ ধারণ করেছে। আমি বিশ্বাস করি সুরঝংকর একটি প্রাচীন  ও প্রতিষ্ঠিত সংগঠন। সুতরাং সুরঝংকার সাংস্কৃতিক চার্চার মাধ্যমে  খুলনার সাংস্কৃতিক অঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনবে। আর এর জন্য আমি আপনাদের সর্বত্ত্বক সহযোগিতা করবো। তিনি গতকাল শনিবার খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুরঝংকার একাডেমির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা, পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরঝংকার একাডেমির সভাপতি মোঃ রাজ্জাক  হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক জি.এম. মঈন উদ্দিন এবং সহ-সভাপতি এ্যাড: অসীম কুমার বৈদ্য'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ শহীদুল ইসলাম বিএন(অবঃ)  ও তার সহধর্মিণী নাসিমা পারভীন এবং খুলনা বিএসটিআইয়ের পরিচালক রহিমা তালুকদার।

সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, সহ-সভাপতি যথাক্রমে এমএম জাফর ইকবাল, কাজী আব্দুল ওহাব, জাহাঙ্গীর শিকদার, মোঃ নিয়ামত আলী শিকদার, নিয়াজ আহমেদ খান টিপু,  মোঃ জামাল হাওলাদার,  মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শেখ ও মোঃ আবু তালেব হোসেন, মোঃ সালমান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মিশোরী ইসলাম মিশু, সহ- সাংগঠনিক সম্পাদক জোহরা আক্তার লিজা, সুমাইয়া আক্তার রিপা, অর্থ সম্পাদক শেখ এনামুল কবির( রুবেল), সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাহ্ উদ্দীন, সহ সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ হাসান ও মোঃ হারুন গাজী, সহ-দফতর সম্পাদক ইয়াসমিন আহমেদ অরিন, মহিলা সম্পাদীকা নাসরিন সুলতানা রিপা, সহ-মহিলা সম্পাদীকা রোটা: অঞ্জনা রানী দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম আরা মুন্নী,  সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস,এম ফরিদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অভ্যর্থনা সম্পাদক কাউসারী জাহান মঞ্জু, সহ-অভ্যর্থনা সম্পাদক শাহিন শিরিন খান, কার্যনির্বাহী সদস্য নাসরিন আহমেদ,  দীপক কুমার দাস, মোঃ নাসির উদ্দীন,  মো: সাকিব আফতাব সুজন, বীমা ব্যক্তিত্ত্ব তালুকদার শহিদুল ইসলাম ও খান আবু দাউদ।

অনুষ্ঠানে সুরঝংকার একাডেমির নবগঠিত কমিটি ঘোষণা ও পরিচিত সভা, সম্মাননা স্মারক প্রদান এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ
১০ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অ...

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু
১০ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়ঘাটে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। আগাম জাতের আমন ধান কাটার প...

ধনবাড়ীতে ৭০ ইয়াবাসহ জামালপুরের দুই মাদক কারবারি গ্রেফতার
১০ অক্টোবর ২০২৬

ধনবাড়ীতে ৭০ ইয়াবাসহ জামালপুরের দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ আকরাম হোসেন: পাশের জেলা জামালপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার চেষ্টা করেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে