গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মেয়াদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইলের দায়িত্বে থাকা সমন্বয়ক কর্মকর্তা মোঃ শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি; টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু সাঈদ।

সভায় জেলার মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, “জনসাধারণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অপরাধমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে কোনো প্রকার শিথিলতা বা ছাড় দেওয়া হবে না।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কঠোর তদারকি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় টাঙ্গাইলের পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ
১১ অক্টোবর ২০২৬

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ

আকিব হাসান, ইবি প্রতিনিধি: পর্যটন খাতের আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট...

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
১১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার...

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী
১১ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘট...

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে