গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩০ এএম ২০২৬
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
ছবি

ছবি কোস্ট গার্ডের সৌজন্যে

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১১ অক্টোবর দুপুরে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, কুখ্যাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দস্যুদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর তাঁরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, সরকারের নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে।
সানা/আপ্র/১২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা
১২ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্...

ঘোড়াঘাটে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
১২ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কহিনু...

দুই হাত ছাড়াই গড়েছেন স্কুল, সেই দুঃখু মিয়ার পাশে জেলা প্রশাসন
১২ অক্টোবর ২০২৬

দুই হাত ছাড়াই গড়েছেন স্কুল, সেই দুঃখু মিয়ার পাশে জেলা প্রশাসন

জীবনসংগ্রামে এগিয়ে চলেছেন আলতাফ হোসেন, যিনি এলাকায় দুঃখু মিয়া নামে পরিচিত। পা দিয়ে লিখেই শেষ করেছেন...

১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন
১২ অক্টোবর ২০২৬

১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন

রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে ঘর থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা চট্টগ্রামের একটি জুয়েলার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে