গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩১ এএম ২০২৬
শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাহাউদ্দীন, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রস্তুতি, উপকারভোগী নির্বাচন এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা।

লিখিত বক্তব্যে জানানো হয়, পরীক্ষামূলক পর্যায়ে দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদান করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বরাদ্দ করা ৮৬ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ব্যয় হয়েছে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে ৫৭ কোটি ২০ লাখ টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়েছে।

বক্তব্যে আরো জানানো হয়, গত জুলাই থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক হালনাগাদ করা প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের সব পরিবারকে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। শ্রেণিগুলো হলো অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। পিএমটি স্কোর অনুযায়ী, ৮৬০ নম্বর বা তার কম নম্বর পাওয়া নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত অর্থাৎ তুলনামূলক কম স্কোর পাওয়া পরিবারের নারীপ্রধানেরা ভাতা পাবেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।

নিয়োজিত কর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট যন্ত্রের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোবাইল সিমকার্ড নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন করা হয়েছে।

এ পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার হিসেবে গণনা করা হবে। পিএমটি পদ্ধতিতে তৈরি তথ্যভান্ডার থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
১২ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কহিনু...

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
১২ অক্টোবর ২০২৬

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১...

দুই হাত ছাড়াই গড়েছেন স্কুল, সেই দুঃখু মিয়ার পাশে জেলা প্রশাসন
১২ অক্টোবর ২০২৬

দুই হাত ছাড়াই গড়েছেন স্কুল, সেই দুঃখু মিয়ার পাশে জেলা প্রশাসন

জীবনসংগ্রামে এগিয়ে চলেছেন আলতাফ হোসেন, যিনি এলাকায় দুঃখু মিয়া নামে পরিচিত। পা দিয়ে লিখেই শেষ করেছেন...

১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন
১২ অক্টোবর ২০২৬

১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন

রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে ঘর থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা চট্টগ্রামের একটি জুয়েলার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে