গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

রংপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছে সৌদি মানবিক সহায়তা কেন্দ্র

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ২১:০২ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৮ এএম ২০২৬
রংপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছে সৌদি মানবিক সহায়তা কেন্দ্র
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ নুর জামাল হক: রংপুরে অন্ধত্ব প্রতিরোধ ও অন্ধত্ব সৃষ্টিকারী বিভিন্ন রোগ মোকাবিলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে ‘নুর আল-সৌদিয়া’ স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় এ সেবা দেওয়া হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর শুরু হওয়া এ চিকিৎসাসেবা ক্যাম্প আগামীকাল ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। রংপুরের মক্কা চক্ষু হাসপাতালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি এবং অন্যান্য জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

এ উদ্যোগের ফলে আর্থিকভাবে অসচ্ছল ও দুস্থ রোগীরা বিনা খরচে চক্ষু চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, অন্ধত্ব সৃষ্টিকারী রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চক্ষুস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সৌদি সরকারের মানবিক সহায়তায় পরিচালিত ‘নুর আল-সৌদিয়া’ কর্মসূচিটি রংপুরের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার এ উদ্যোগকে জনকল্যাণমূলক সেবার একটি উল্লেখযোগ্য প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
সানা/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত তিন
১৩ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত তিন

পৌর সচিব, প্রকৌশলী ও ঠিকাদারের ভূমিকা তদন্তের দাবি

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, বাবা-মাকেও পিটিয়ে জখম
১৩ অক্টোবর ২০২৬

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, বাবা-মাকেও পিটিয়ে জখম

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের ডাল ভাঙ...

চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

একেএম ফজলুল হক: চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত ও বাজারজাত করার ঘটনা পে...

হাঁসের খামারে লোকসান, পোকা চাষে মাসে আয় দুই লাখ টাকা
১৩ অক্টোবর ২০২৬

হাঁসের খামারে লোকসান, পোকা চাষে মাসে আয় দুই লাখ টাকা

পোকা দেখলে বিরক্ত হয়ে দূরে সরিয়ে দেন অনেকেই। অথচ সেই পোকা চাষ করেই ঘুরে দাঁড়িয়েছেন পাবনার আটঘরিয়া উপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই