গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৫১ এএম ২০২৬
মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপকরণ বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ জাহান্দার আলী মিয়া।

র‌্যালিতে অংশ নেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দৃষ্টিপ্রতিবন্ধীরা।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য।

সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস এম খলিলুজ্জামান হিমু, দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস বেপারী এবং প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলি খানম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপি ডা. মো. নাসির উদ্দিন, সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, প্রদেশ সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল এবং দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও দৃষ্টিপ্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
১৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মা...

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা
১৬ অক্টোবর ২০২৬

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা

ন্যায়বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক...

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
১৬ অক্টোবর ২০২৬

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

মিজানুর রহমান: মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিক...

শ্যামনগরে পারিবারিক বিরোধে কুপিয়ে কাকিকে হত্যা, আটক ভাতিজা
১৬ অক্টোবর ২০২৬

শ্যামনগরে পারিবারিক বিরোধে কুপিয়ে কাকিকে হত্যা, আটক ভাতিজা

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে