গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৯ এএম ২০২৬
ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ধূপধুনোর সুবাসে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ। উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে নানা আয়োজন। এবার ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলায় মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মহালয়ার পর থেকেই ঘোড়াঘাটে দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়ে। মহাষষ্ঠীর সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মন্ত্রপাঠ, ঢাক-ঢোল ও কাঁসার বাদ্য, শঙ্খধ্বনি এবং ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে অশুভ শক্তির বিনাশে মর্ত্যে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

আগামী ২০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ হবে। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। দুর্গতিনাশিনী দেবীর আরাধনাকে আনন্দমুখর করে তুলতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ, রং ও সাজসজ্জার কাজ চলছে।

ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সরকার ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহা জানান, উপজেলায় পৌরসভাসহ মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রং ও সাজসজ্জার কাজ চলছে, যা কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন।

তাঁরা বলেন, অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি থাকবে না বলে তাঁরা আশাবাদী। সব ধর্মের মানুষের সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে চান তাঁরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপিত হবে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সানা/আপ্র/১৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ই...

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ, কাঁসর-ঘণ্টার ঝংকার আর ঢাকিদের ছন্দময় পরিবেশনা। পছন্দের বাদক দল খুঁজছেন দ...

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
১৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে