গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ২২:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৭ এএম ২০২৬
মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাগুরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ছয় লাখ টাকাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার, একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের লকার জব্দ করা হয়েছে। অভিযানের সময় দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় কলেজটির পুরোনো হোস্টেলের পেছনে সবুজ নামের এক ব্যক্তির একতলা ভবনের ভাড়াটিয়া দীপ্ত কুমার বিশ্বাসের বাসায় অভিযান চালানো হয়।

আটক দুই নারী হলেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। সম্পা দাস দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী। তাঁর বাবার নাম অসীত দাস এবং মায়ের নাম গীতা রানী দাস। পূর্ণিমা রানী বিশ্বাসের স্বামীর নাম মৃত দয়াল চন্দ্র বিশ্বাস এবং মায়ের নাম মিনা বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের প্রণীত আধুনিক জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬-এর আলোকে সমন্বিত সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. মেহেদী হাসানসহ নারী পুলিশ সদস্য ও ডিবির একটি দল।

লকার থেকে ইয়াবা ও টাকা উদ্ধার: পুলিশ জানায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। আটক নারীদের দেখানো মতে, একটি স্টিলের লকার থেকে ২০টি নীল পলির জিপারের ভেতরে রাখা হালকা কমলা রঙের চার হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক প্রথম আসামির জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের ভাড়া বাসার সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পিতল রঙের প্রাইভেট কারটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ-১২৮৯৯৪। গাড়িটির মডেল টিআরডি করোলা-১০০, ইঞ্জিন নম্বর ৫এফই এবং চেসিস নম্বর এই১০০-৩১৫৭৪৪০।

এ ছাড়া হলুদ ও কালো রঙের নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আরটিআর ৩১০-বেস ইয়েল মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর বিএস১ইআর১৩০০০৮৫ এবং চেসিস নম্বর এমডি৬৩৮সিএস১এক্সআর১ই১৮৩৩৮। উদ্ধার করা হয়েছে ইংরেজিতে ‘বাওফেং’ লেখা একটি কালো ওয়াকিটকিও।

সংঘবদ্ধ মাদক কারবারে জড়িত থাকার দাবি পুলিশের: পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে জানিয়েছেন। পলাতক দীপ্ত কুমার বিশ্বাসসহ তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জুয়া ও মাদক পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
সানা/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে
১৮ অক্টোবর ২০২৬

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে

নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুল...

দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, চার স্তরের নিরাপত্তা
১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, চার স্তরের নিরাপত্তা

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ব...

দুর্গামন্দিরে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা
১৮ অক্টোবর ২০২৬

দুর্গামন্দিরে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা, বর্ণিল আলোকসজ্জা আর সম্প্রীতির আবহ। তবে জয়পুরহ...

ভোরের হাটে কোটি টাকার কলা বেচাকেনা
১৮ অক্টোবর ২০২৬

ভোরের হাটে কোটি টাকার কলা বেচাকেনা

জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট এখন উত্তরাঞ্চলের অন্যতম বড় কলাবাজার। প্রতিদিন ভোর থেকে এ হাটে জমে ওঠে ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই