গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রামে মসজিদের টাকা চুরি, আটক দুইজন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০৭ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০০:১৩ এএম ২০২৬
চট্টগ্রামে মসজিদের টাকা চুরি, আটক দুইজন
ছবি

ছবি প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরে একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে পৌনে ২ লাখ টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে সদরঘাট থানাধীন এলাকার ওই মসজিদের অফিস কক্ষে ইমাম তামজিদ রহমান টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি দেখেন টাকাগুলো নেই। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে টাকা নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর ওই রাতেই মসজিদের ইমাম সদরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে আরিফ (৩৬) নামে একজনকে শনাক্ত ও আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন (৩৬) নামে আরো একজনকে আটক করা হয়। আটক দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আসামিদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়। বাকি টাকা উদ্ধারে এবং ঘটনার পূর্ণ তদন্তে কাজ চলছে।
সানা/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আ...

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
০১ অক্টোবর ২০২৬

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে