গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৬ এএম ২০২৬
স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি

ছবি সংগৃহীত

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার বহনকারী গাড়ির ধাক্কায় আমির হামজা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে। সে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা রুটি, কলা ও ডিম নিয়ে একটি গাড়ি বিদ্যালয়ের মাঠে প্রবেশ করছিল। এ সময় গাড়িটি পেছন দিকে নেওয়ার সময় মাঠে থাকা শিশু আমির হামজা গাড়ির পেছনে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদ্দিন মোর্শেদ চৌধুরী জানান, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার বহনকারী গাড়ির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী আহত হয়। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ
০৯ অক্টোবর ২০২৬

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপ...

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ
০৯ অক্টোবর ২০২৬

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নে...

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই