গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২২:০৫ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৫১ এএম ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, বসতঘর ও হাওলি বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

শনিবার (১ আগস্ট)  সকাল আনুমানিক ১০টার দিকে ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পক্ষ।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের হাসেম মল্লিকের ছেলে আজিজুল মল্লিকের সঙ্গে একই গ্রামের মৃত আশরাফ আলী মল্লিকের ছেলে টিপু মল্লিক ও টুলু মল্লিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বাগেরহাট জেলা জজ আদালতে দেওয়ানি আপিল নম্বর ৬৫/২০২৬ মামলা বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, ওই জমি সংক্রান্ত পূর্বের রায় ও ডিগ্রির ওপর আদালত ২১ দিনের স্থগিতাদেশ দিয়ে উভয় পক্ষকে পরিস্থিতি অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করে শনিবার সকালে টিপু মল্লিক ও টুলু মল্লিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বসতঘরের অংশ ও হাওলি বেড়াসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে আইন নিজের হাতে না তুলে আদালতের নির্দেশনা মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়।

ভুক্তভোগী আজিজুল মল্লিক বলেন, “আদালতের সুস্পষ্ট স্থগিতাদেশ থাকার পরও প্রতিপক্ষ বেআইনিভাবে সম্পত্তি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশকে খবর দিয়েছি।”

তবে অভিযোগ অস্বীকার করে টিপু মল্লিক মুঠোফোনে বলেন, তার বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও দখলের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

কচুয়া থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ঘরবাড়ি ভাঙচুর বা জমি দখলের কোনো ঘটনা পাওয়া যায়নি। তবে বাড়ির হাওলি বেড়া ভাঙচুরের বিষয়টি দেখা গেছে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আ...

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
০১ অক্টোবর ২০২৬

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে