গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মর্মান্তিক মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৫৮ এএম ২০২৬
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মর্মান্তিক মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে টঙ্গীর বউবাজার রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক নুর আলম হোসেন জানান, নিহত মিম বউবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি বউবাজার এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
সানা/আপ্র/৩/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
১৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মা...

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা
১৬ অক্টোবর ২০২৬

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা

ন্যায়বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক...

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
১৬ অক্টোবর ২০২৬

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

মিজানুর রহমান: মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিক...

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপকরণ বিতরণ
১৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপক...

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে