গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন
ছবি

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

দীর্ঘ মন্দার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিটকয়েনের দাম ৮৫ হাজার ডলারের ঘর ছাড়িয়ে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

‘কয়েনমেট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে বিটকয়েন প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৪ হাজার ২৫৬ ডলারে লেনদেন হচ্ছিল। দিনের শুরুতে এর দাম একপর্যায়ে ৮৫ হাজার ২২৯ ডলারে পৌঁছায়, যা গত জানুয়ারির শেষদিকের পর সর্বোচ্চ। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে।

গত বছরের অক্টোবরে বিটকয়েনের সর্বকালের সর্বোচ্চ দাম ১ লাখ ২৬ হাজার ডলারে পৌঁছানোর পর দীর্ঘ সময় ধরে বাজারে মন্দাভাব ছিল। এখন সেই মন্দা কাটতে শুরু করেছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিশ্লেষণ চলছে।

সোমবার সিএনবিসির ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে ‘বিটওয়াইজ’-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হাউগান বলেন, “আমি মনে করি ক্রিপ্টোর শীতকাল শেষ হয়ে গেছে। এখন ক্রিপ্টো বসন্ত। ক্রিপ্টোর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী বাজার হতে চলেছে।”

চলতি বছরে সার্বিকভাবে বিটকয়েন কিছুটা পতনের মুখে থাকলেও গত পাঁচ দিনে এর দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। আর গত তিন মাসে বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। অবশ্য বর্তমান দাম এখনো সর্বকালের সর্বোচ্চ দামের চেয়ে অনেক নিচে রয়েছে।

হাউগানের মতে, বাজার কিছুদিন নিম্নমুখী থাকলেও ক্রিপ্টোর মূল ভিত্তি শক্তিশালী হয়েছে। এ সময়ে ব্লকচেইনভিত্তিক লেনদেন বেড়েছে এবং ব্ল্যাকরকের মতো বড় কোম্পানিগুলোর সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, “আমার ধারণা, আমরা এমন এক অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছিলাম, যেখানে মূল ভিত্তির কাঠামোগত উন্নতির পরও দামের চক্রাকারে পতন ঘটেছিল।”

তার ভাষ্য, বছরের শেষদিকে বিটকয়েনের দাম এর মৌলিক উন্নতির সঙ্গে তাল মিলিয়ে আরো বাড়তে পারে। আগামী বছরও বিটকয়েন বর্তমান রেকর্ড দামের নিচে থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে বিটিআইজির বিশ্লেষকেরা রোববার বলেছেন, বিটকয়েনের ক্ষেত্রে ৭৫ হাজার ডলারের স্তরটি অক্ষুণ্ণ থাকলে ঊর্ধ্বমুখী ধারার সমর্থকেরা ৯০ হাজার ডলারের দিকে যাওয়ার পথে ৮২ হাজার ডলারের ঘর পেরোনোর লক্ষ্য নির্ধারণ করতে পারেন।

সোমবার মার্কিন প্রিমার্কেট লেনদেনে স্ট্র্যাটেজি ও কয়েনবেইসের মতো ক্রিপ্টো-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সিনেটে ‘ক্লারিটি অ্যাক্ট’ বিলটি পাস আটকে যাওয়ার পরও ক্রিপ্টোকারেন্সির বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হতো এবং শিল্পখাতের তদারকির দায়িত্ব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের মধ্যে ভাগ করে দেওয়া হতো।

এর আগে গত বছর পাস হওয়া ‘জিনিয়াস অ্যাক্ট’-এর মতো যুক্তরাষ্ট্রের আরো কঠোর আইন ক্রিপ্টোকারেন্সির দামকে সমর্থন জুগিয়েছিল।

তবে ম্যাট হাউগানের মতে, ক্লারিটি অ্যাক্ট পাস না হলেও তা ক্রিপ্টোর দাম বাড়াতে সহায়ক হতে পারে। কারণ আপাতত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনই এ খাতের নিয়মকানুন নির্ধারণ করবে।
সানা/আপ্র/২৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর এবার রেলের ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচ...

বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে...

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
২৩ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

নতুন জাতীয় পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরো একটি সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। সাধারণ ভবিষ্য...

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৭০ কোটি টাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩৭০ কোটি টাকা

স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ও স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে