গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার
ছবি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে সৃষ্ট বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র ও অগ্রাধিকার নির্ধারণে অংশীদারত্ব কাঠামো চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন অর্থমন্ত্রী। সেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের নীতি, সিদ্ধান্ত ও কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বিষয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সরকারের মতপার্থক্য বা অমিল থাকতে পারে। এসব ক্ষেত্রে সরকারের নীতিগত অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র ও অগ্রাধিকার নির্ধারণে একটি নতুন কাঠামো তৈরি হবে। বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব মোকাবিলায় এ সহযোগিতা দেশের বাড়তি ব্যয় সামাল দেওয়া এবং অর্থনৈতিক চাপ কমাতে কতটা ভূমিকা রাখবে, তা নির্ভর করবে আলোচনা ও সম্ভাব্য সহায়তার ধরন এবং শর্তের ওপর।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেড় বছরের সর্বোচ্চ দরের কাছাকাছি মার্কিন ডলার
১২ অক্টোবর ২০২৬

দেড় বছরের সর্বোচ্চ দরের কাছাকাছি মার্কিন ডলার

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের...

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।সোমব...

১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার
১২ অক্টোবর ২০২৬

১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরে অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি মার্কিন ডলার। গত বছরের...

দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
১০ অক্টোবর ২০২৬

দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

দেশের খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নে বাংলা কিউআর মাধ্যমে লেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে