গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শামসুল হক খান স্কুলের ৮০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শামসুল হক খান স্কুলের ৮০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৪ ও ৫ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন সুলতানা, ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সূচনা স্বাগত বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি কৃতী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির চিত্র, এলাকার জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, একটি বড় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের রাস্তা, ড্রেন ও জলাবদ্ধতার সমস্যা থাকতে পারে না। এসব সমস্যা সমাধানে পরিকল্পনা করে কাজ করা হবে। আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে জলাবদ্ধতা নিরসনের উপায় ঠিক করা হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি সুন্দর প্রতিষ্ঠান এখানে আছে, আর এলাকার রাস্তাটা সুন্দর হবে না- এটা কোনোভাবেই মানা যায় না। আমরা এই রাস্তা করে দেব, ড্রেনও ঠিক করে দেব। তবে জলাবদ্ধতা দূর করতে খালগুলোরও ব্যবস্থা করতে হবে। এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, ওয়াসা ও আইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে পরিকল্পনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএনডি প্রকল্পের আওতাধীন খালের কাজ দ্রুত টেন্ডারের আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি ভাঙা বেড়াগড় থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। শুরুতে শিক্ষার্থী ছিল ১২০ জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। ছয়-সাততলা ভবনসহ প্রতিষ্ঠানটি আজ বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সাফল্যের ইতিহাস আরও দীর্ঘ হোক বলে তিনি প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ দেশের স্বার্থেই নেওয়া হয়েছে। ঢাকার বায়ুদূষণ কমাতে সবাইকে গাছ লাগাতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি রাস্তায় টিস্যু, কাগজ বা আবর্জনা না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটিতে স্কাউটিং, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব ও নাচসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে। এসব সহশিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য তিনি ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিতে হবে, তবে দেশের প্রতি দায়িত্ববোধও থাকতে হবে। মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করলেও নিজের দেশ ও জন্মভূমির প্রতি টান ধরে রাখতে হবে।

শিক্ষার্থীদের শৃঙ্খলার প্রশংসা করে আবদুস সালাম বলেন, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনাও নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ। শিক্ষার্থীদের এমন শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এই এলাকায় বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সফল নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের গুণেই এলাকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করছে এবং দেশে-বিদেশে প্রশংসা কুড়াচ্ছে। তিনি সত্যিকার অর্থেই আমাদের দেশের এক অমূল্য সম্পদ।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

মহান শিক্ষা দিবস আজ
১৭ সেপ্টেম্বর ২০২৬

মহান শিক্ষা দিবস আজ

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে বৈষম্যমূলক শিক্ষানীত...

ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগে পুনরায় সুপারিশ
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগে পুনরায় সুপারিশ

ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জন প্রার্থীকে নিয়োগে পুনরায় সুপারিশ করা হয়...

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪...

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে