গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আকিব হাসান, ইবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য তাদের এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকায় কোনো প্রার্থী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত বা আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ খাইরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ ওলিউল্লাহ, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ মাহমুদুল হাসান, গণিত বিভাগের মোঃ দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি বিভাগের মোঃ আল আমিন মিলন।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের মোঃ সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভালো ফলাফলের জন্য অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সালে এ পুরস্কার চালু করে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিষয়ে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়।
সানা/আপ্র/৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের...

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক
০৭ অক্টোবর ২০২৬

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘বিএনপি স...

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা
০৭ অক্টোবর ২০২৬

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জ...

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
০৫ অক্টোবর ২০২৬

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। দীর্ঘ পাঁচ দশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই