গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়েতে অহেতুক খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৯ এএম ২০২৬
বিয়েতে অহেতুক খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি ৪০ বছর বয়সী এই তারকা। এবার বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী। সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে নানা বিষয়ে কথা বলেন শ্রুতি। 

সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের কথাও। অভিনেত্রীর কাছে বিয়ে কেবল কাগজে-কলমে কোনো সম্পর্ক নয়, বরং দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই আড়ম্বরপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্মানকেই বেশি গুরুত্ব দেন তিনি। 

 

শ্রুতি হাসান বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’ অতীতে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি। 

 

এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। তবে বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই অভিজ্ঞতা বিয়ে নিয়ে তার মনে কোনো ভীতি তৈরি করেনি। বরং বিয়ের আয়োজন নিয়ে বেশ ভিন্ন ধরনের ভাবনা রয়েছে শ্রুতির।

 


তিনি মনে করেন, বিয়েতে বেশি অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যেতে পারে। অভিনেত্রীর কথায়, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অংকের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সব সময় ভাবায়। 

 

বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’ মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার বিষয়ে শ্রুতি জানান, মাতৃত্বের বিষয়টি তার ভালো লাগে। তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছাতেই মা হতে চান তিনি।

ডিসি। আপ্র। ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ‘অ্যানিমেল’ লুকের ছাপ!
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ‘অ্যানিমেল’ লুকের ছাপ!

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। রণবীর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে