গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো ইরান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০২ এএম ২০২৬
‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো ইরান
ছবি

ছবি সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘের বক্তব্যের সঙ্গে এবার জুড়ে দেওয়া হলো ভারতীয় সিনেমার জনপ্রিয় চরিত্র ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য। প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার কালকেয়া বাহিনীর সঙ্গে যুদ্ধের দৃশ্য ব্যবহার করে বার্তা দিয়েছে হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা অনেক বেশি হলেও পিছু হটছেন না তিনি। সিনেমাটির অন্যতম আলোচিত এই যুদ্ধের দৃশ্যকেই এবার ইরানের রাজনৈতিক বার্তার সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভিডিওটি প্রকাশ করে ইরানের কনস্যুলেট পেজেশকিয়ানের জাতিসংঘের বক্তব্যের একটি অংশ তুলে ধরে। সেখানে বলা হয়, ‘আমরা কখনো মাথা নত করব না কিংবা হাঁটু গেড়ে বসব না।’ এরপর ‘বাহুবলী’র মতোই দেশের জন্য রক্ত বিসর্জনের কথা উল্লেখ করা হয়।

পেজেশকিয়ান গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। ইরানের ওপর মার্কিনীদের নিষেধাজ্ঞা, হুমকি ও চাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও জানান। সেজন্যই তার বক্তব্যের সঙ্গে বাহুবলীর যুদ্ধের দৃশ্যটি যুক্তরাষ্ট্রের জন্য বার্তা বলেই মনে করা হচ্ছে।

ইরানের কনস্যুলেটের এই অভিনব বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক বক্তব্যের সঙ্গে জনপ্রিয় ভারতীয় সিনেমার এমন দৃশ্যের ব্যবহার অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ পরিচালনা করেন এস এস রাজামৌলি। সিনেমাটিতে প্রভাস শিবুডু ও অমরেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেন। পরে ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।

এসি/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা
২৮ সেপ্টেম্বর ২০২৬

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা

শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন ঢাকাই চলচ্চিত্...

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে