গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। পুরস্কারের সংখ্যায় ছাড়িয়ে গেছেন বিয়ন্সেকে। 

এখন ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী টেইলর সুইফট। 

 

এর আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষে তিনি। এবার নতুন একটি সম্মান পাওয়ার মধ্য দিয়ে বিয়ন্সেকে ছাড়িয়ে যান এ তারকা। 

‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পেয়েছেন টেইলর। গান গাওয়ার পাশাপাশি দৃশ্যনির্ভর গল্প বলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার। 

 

এবারের আয়োজনে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছেন টেইলর। পুরস্কারটি গ্রহণের সময় তিনি শ্রদ্ধা জানান প্রয়াত কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টনকে। টেইলর বলেন, ‘পার্টনের লেখা প্রতিটি গানেই গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল।’ তার ভাষায়, ‘পার্টন খ্যাতি সামলেছেন ‘অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৌজন্যের সঙ্গে’।


ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে টেইলর আরও বলেন, ‘তার প্রতিটি গানেই গল্প এত জীবন্ত হয়ে উঠত যে শ্রোতারা সহজেই সেই জগতে ঢুকে পড়তে পারতেন।’পুরস্কার বিতরণের পাশাপাশি টেইলরের নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রথমবার দেখানো হয় অনুষ্ঠানে। 

 

ভিডিওটিতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন। গানটিতে এক নারীকে তার সঙ্গীর ব্যাপারে সতর্ক করতে দেখা যায় টেইলরকে। 

সেই পুরুষের সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথাও উঠে আসে গানে। টেইলর সুইফটের জন্য ২০২৬ সালটা যেন একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছে। ট্রাভিস কেলসিকে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই এবার সংগীতজগতের আরেকটি বড় রেকর্ড নিজের করে নিলেন এই মার্কিন পপ তারকা।

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

আবার একসঙ্গে শিমুল-লামিমা
২৮ সেপ্টেম্বর ২০২৬

আবার একসঙ্গে শিমুল-লামিমা

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল...

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

‘হ্যাপিলি ম্যারিড’ শুভ-পায়েল, সব খোলাসা করবেন ৮ অক্টোবর

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যা...

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা
২৮ সেপ্টেম্বর ২০২৬

কাশবনে ফিরোজা শাড়িতে পূজা চেরী, মুগ্ধ অনুরাগীরা

শরতের নীল আকাশ, সাদা কাশফুল আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন ঢাকাই চলচ্চিত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে