গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

পূজা চেরীর কমলা সাজে রহস্যময় বার্তা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১০ এএম ২০২৬
পূজা চেরীর কমলা সাজে রহস্যময় বার্তা
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার মাত্র ৫০ মিনিটের ব্যবধানে দেওয়া দুটি স্ট্যাটাস এবং বেশ কিছু ছবি ঘিরে আলোচনায় এসেছেন এই নায়িকা।

প্রকাশিত ছবিগুলোতে কমলা রঙের পোশাকে দেখা গেছে পূজাকে। মায়াবতী ও মোহনীয় সাজে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো অন্যদিকে দৃষ্টি রেখে পোজ দিয়েছেন তিনি। তার এই ভিন্নধর্মী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

প্রথম স্ট্যাটাসে পূজা লেখেন, তিনি যতটা কোমল হয়ে উঠেছেন, ততটাই নিজেকে শক্তিশালী অনুভব করেছেন। এর প্রায় ৫০ মিনিট পর আরেকটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘প্রতিটি পরিবর্তন প্রকাশ্যে ঘটে না; কিছু পরিবর্তন হাসির আড়ালেই নীরবে ঘটে যায়।’

পরপর দেওয়া দুটি স্ট্যাটাসে আত্মপরিবর্তন, কোমলতা ও নিজের ভেতরের শক্তির ইঙ্গিত পাওয়া গেলেও এর পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিগত প্রসঙ্গের কথা উল্লেখ করেননি পূজা।

তাই তার রহস্যময় বার্তাগুলো নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। তবে এসব বক্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি নায়িকা।

এদিকে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবের আমেজ। এমন সময় কমলা রঙের পোশাকে পূজার নতুন ছবি এবং পরপর দেওয়া দুটি ভাবনামূলক স্ট্যাটাস তার উপস্থিতিকে আরো আলোচনায় এনেছে।

সব মিলিয়ে পূজা চেরীর সাম্প্রতিক পোস্টগুলোতে যেমন ধরা পড়েছে মোহনীয় সাজ, তেমনি তার কথায় মিলেছে নিজের ভেতরের পরিবর্তন ও শক্ত হয়ে ওঠার ইঙ্গিত। তবে সেই পরিবর্তনের নেপথ্যের গল্প এখনো অজানাই রেখেছেন নায়িকা।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘দুর্গা এলো’ শিরোনামে পূজায় আসছে অরুন চৌধুরী ও কাকলি হালদারের নতুন গান
০৩ অক্টোবর ২০২৬

‘দুর্গা এলো’ শিরোনামে পূজায় আসছে অরুন চৌধুরী ও কাকলি হালদারের নতুন গান

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে নতুন একটি গান। পূজার উৎসবের আমেজকে আরো প্রাণবন্ত কর...

জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান
০৩ অক্টোবর ২০২৬

জেমস ভাই, আপনি আমাদের বিশাল এক বটবৃক্ষ: হাসান

দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমসের জন্মদিন ছিল ২ অক্টোবর। বিশেষ এই দিনে প্রিয় শিল...

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
০১ অক্টোবর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বর...

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
০১ অক্টোবর ২০২৬

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে