গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৪ এএম ২০২৬
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছবি

ছবি সংগৃহীত

প্রেক্ষাগৃহে উঠতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গেল শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিটি মুক্তি পায়; আর প্রথম দিনেই গড়ে নতুন ইতিহাস। 

 

সিনেমাটির উদ্বোধনী আইয়ের তথ্য তা ই বলছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর গ্রস আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি এবং দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। 

সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ গিয়ে ঠেকেছে ৯৫.১০ কোটি রুপিতে, যা এক কথায় অভাবনীয়। এই আয়ের মাধ্যমে নিজের তৈরি আগের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। 

এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল। শুধু আগের দুই কিস্তিকে পেছনে ফেলা নয়, এই ঐতিহাসিক ওপেনিংয়ের মাধ্যমে অজয় দেবগন নিজের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্যের দেখা পেয়েছেন।


পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। 

পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটির শেষ ও তৃতীয় কিস্তি নির্মাণ করলেন অভিষেক পাঠক। 

মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিংয়ের চরিত্রে জয়দীপ অহলাওয়াতের অনবদ্য অভিনয়ে জমজমাট রূপ নিয়েছে সিনেমাটি।

ডিসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’
০৩ অক্টোবর ২০২৬

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। তাতেই...

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা
০৩ অক্টোবর ২০২৬

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী...

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ
০৩ অক্টোবর ২০২৬

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকটির চ...

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ
০৩ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে