গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বয়স হলেই বিয়ে, মানতে নারাজ কৌশানি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
বয়স হলেই বিয়ে, মানতে নারাজ কৌশানি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনে তাদের একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন ছবি ও ভিডিওতেও সম্পর্কের ঘনিষ্ঠতা স্পষ্ট।

তবে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। অভিনেত্রীর সাফ কথা, শুধু বয়স বা জৈবিক সময়ের কথা বিবেচনা করে বিয়ে করতে চান না তিনি। নিজের কাছে প্রস্তুত মনে হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, চলতি বছরের শেষেই নাকি বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। এ বিষয়ে জানতে চাইলে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

কৌশানি বলেন, প্রত্যেকটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও তিনি এখন যে অবস্থায় আছেন, তাতে খুব ভালো আছেন। তারা দুজনেই ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা ভেবে তিনি বিয়ে করতে চান না। যখন তার মনে হবে তিনি বিয়ের জন্য প্রস্তুত, তখনই বিয়ে করবেন।

বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা শোনার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান।

অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনিও।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও
০৫ অক্টোবর ২০২৬

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে বদলেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে...

প্রীতম-শেহতাজের দাম্পত্যে ইতি, জানালেন কারণ
০৫ অক্টোবর ২০২৬

প্রীতম-শেহতাজের দাম্পত্যে ইতি, জানালেন কারণ

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে...

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে