গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৭ এএম ২০২৬
‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো, তার ক্যারিয়ার শুরুই হয়েছিল গান দিয়ে। প্রকাশ করেছিলেন অ্যালবামও। তবে অভিনয়ে আসার পর এ অঙ্গনেই ব্যস্ত হয়ে পড়েন। ব্যস্ত হলেও গান ছাড়েননি কুসুম। 

সেটারই প্রমাণস্বরূপ নিয়ে এলেন নতুন গান ‘প্রবল ঘোর’। 

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে প্রকাশিত হয়েছে গানটি। এর ভিডিওচিত্র এসেছে অভিনেত্রীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ‘প্রবল ঘোর’-এর কথাও লিখেছেন কুসুম। আর সুর-সংগীত করেছেন মাহমুদ সানি। 

ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। ভিডিওতে অভিনয়ও করেছেন কুসুম, তার সঙ্গে আছেন শাহ রাসেল।


এর আগে ২০১৭ সালে কুসুম প্রকাশ করেছিলেন ‘নেশা’ শিরোনামের একটি গান। 

সে সময় গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর তিনি এবার ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন। নতুন গানটি প্রসঙ্গে কুসুম জানান, মহামারি করোনাভাইরাসের শুরুর সময়ে গানটি লিখেছিলেন তিনি। পরে রেকর্ডিং করলেও মিউজিক ভিডিওর জন্য আটকে থাকে প্রকাশনা। 

 

অবশেষে এ বছরের জুনে কক্সবাজারে গিয়ে ভিডিওর শুটিং করেছেন। কুসুম শিকদার বলেন, ‘এর মাঝে সিনেমা বানিয়েছি। এটা তো বড় কাজ, অনেকটা সময় লেগে গিয়েছিল। ফলে চাইলেও গানটির কাজ শেষ করতে পারছিলাম না। 

তবে দর্শক মাঝে মাঝেই আমার নতুন গানের কথা জিজ্ঞেস করেন। তাদের আবদার আর তাড়না থেকেই এবার প্রকাশ করলাম।’ ‘শরতের জবা’ দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হয়েছে কুসুম শিকদারের। সিনেমাটি প্রশংসা পেয়েছিল। 

দ্বিতীয় সিনেমা নিয়েও কাজ গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন
০৯ অক্টোবর ২০২৬

ঘুড়ি-কাশফুলে শরতের আবহে ছায়ানটের বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

ঘুড়ি, কাশফুল আর নীল-সাদার সাজে শরতের স্নিগ্ধ রূপ ফুটে উঠল ছায়ানটের ‘শরতের অনুষ্ঠান’-এ। গান, নাচ, কবি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে