গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৮ এএম ২০২৬
নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা রাত
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চারদিকে নানা রঙের আলো জ্বলে থাকে। সেই ঝলমলে রাতের শহরেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন ঢাকাই শোবিজের চার তারকা। 

তারা হলেন নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। তিন অভিনেত্রীর পরনে নজরকাড়া ঝলমলে পোশাক, আর রাফীর পরনে সাদা টি-শার্ট ও কালো জ্যাকেট। তাদের হাতে একটি করে পুরস্কারের ট্রফি। আর চোখে-মুখে বিপুল উচ্ছ্বাস। 

কিন্তু তারা এক হলেন কোথায়? জানা গেছে, ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়েছিলেন তারা। প্রত্যেকেই সেখানে পুরস্কৃত হয়েছেন। সেই পুরস্কার হাতে নিয়েই উন্মুক্ত জায়গায় রাতের আলোয় ক্যামেরাবন্দী হয়েছেন তারা।


ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। একটা ভিন্ন শহরে এসে পুরস্কার পাওয়া এবং সেই মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যিই বিশেষ কিছু। 

 

হাসি-আনন্দে ভরপুর এক রাত, যেটার কথা অনেকদিন মনে থাকবে।’ একইরকম কিছু ছবি পোস্ট করেছেন তমা মির্জাও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক, আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ আর নিজেদের অর্জনকে একসঙ্গে উদযাপন করা। 

 

এই পথচলা দীর্ঘ, তবে একসঙ্গে থাকার চেয়ে বেশি মূল্যবান আসলে কিছু নেই। আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নিতে পেরে সত্যিই আনন্দিত। 

 

কিছু বন্ধুত্ব আমাদের পথচলাকে সার্থক করে তোলে। এই বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঢাকায় থাকলেও তাররা প্রায়শই আড্ডায় মেতে ওঠেন। 

 

বন্ধুত্বের কিছু মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়ও। অন্যদিকে রাফীর নির্মাণে একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন তমা। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথাও শোনা যায়।

ডিসি/আপ্র/১২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
১২ অক্টোবর ২০২৬

বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেল...

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
১২ অক্টোবর ২০২৬

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরী। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতু...

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
১২ অক্টোবর ২০২৬

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে...

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে